ডিএসইতে ৬ মাসে সর্বোচ্চ লেনদেন
পুঁজিবাজারে ঊর্ধ্বগতির ধারায় গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইতে ৭৯০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল এই বছরের ৩ ফেব্রুয়ারি। সেদিন লেনদেনের পরিমাণ ছিল ৮০৪ কোটি টাকা।
সোমবার ডিএসইতে সার্বিক সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৬৫ পয়েন্ট হয়েছে। সূচক বেড়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও, তবে লেনদেন কমেছে।
দিন শেষে সিএসই সূচক প্রায় ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬৩০ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ২৫ কোটি টাকা কম।
সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০১ পয়েন্ট হয়েছে।
