উইন্ডমিল এমডির জামিন
আদালতে আত্মসমর্পণ করে চেক প্রতারণার তিন মামলায় জামিন পেয়েছেন বিজ্ঞাপনী সংস্থা উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম রিয়াজউদ্দিন মোশারফ।
বুধবার মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন বিচারক।
আরেক বিজ্ঞাপনী প্রতিষ্ঠান স্টেপ মিডিয়ার করা তিনটি মামলায় আগেরদিন এই আদালতই তার বিরুদ্দে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
বাদীর আইনজীবী আতাউর রহমান ডিউক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জামিনযোগ্য ধারার এই মামলাগুলো বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
গত ২৭ মে উইন্ডমিলের বিরুদ্ধে এই মামলাগুলো করেন স্টেপ মিডিয়ার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. গোলাম হাদিউল আজম ।
উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম রিয়াজউদ্দিন মোশারফ।
কাজ শেষে ওই টাকা পরিশোধে রিয়াজউদ্দিন মোশারফ ৯৭ লাখ ৪১ হাজার ৩৬৪ টাকার স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের চারটি চেক দেন।
“ওই চেক মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখায় আমাদের একাউন্টে নগদায়ন করতে গেলে অপর্যাপ্ত তহবিলের কারণে ফেরত আসে,” বলেন আজম।
এরপর বারবার ধরনা দিয়েও কাজ না হওয়ায় উইন্ডমিলের বিরুদ্ধে মামলা করে স্টেপ মিডিয়া।
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের এই মামলাগুলো দায়েরের দিন আসামিকে আদালতে তলব করেন বিচারক। কিন্তু সমন পেয়েও নির্ধারিত দিন মঙ্গলবার তিনি আদালতে না আসায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না জারি করা হয়েছিল।
