রংপুরে বাংলালিংকের থ্রিজি সেবা চালু
রংপুরে বাণিজ্যিকভাবে থ্রিজি সেবা চালু করেছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক।
রোববার রংপুর জেলা স্কুল থেকে এক শোভাযাত্রার মাধ্যমে থ্রিজি সেবা উদ্বোধন করে প্রতিষ্ঠান।
গত বছর অক্টোবরে বাণিজ্যিকভাবে বাংলালিংক থ্রিজি সেবা দেয়া শুরু করে ।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের মেয়র শরফুদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত ডিআইজি হুমায়ুন কবির।
এছাড়াও বাংলালিংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার আহমেদ শামসুল হুদা ও মো. মুশফিক উস সালেহীন এবং বাংলালিংকের পিআর অ্যান্ড কমিউনিকেশন অ্যাসোসিয়েট ম্যানেজার ইফতেখার আযম শাফিন এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।
