এসি-ফ্রিজের কম্প্রেসার উৎপাদন করবে ওয়ালটন
ফ্রিজ ও এসির কম্প্রেসার উৎপাদনের লক্ষ্যে কারখানা স্থাপনের কাজ শুরু করেছে ওয়ালটন।
ফাইল ছবি
কারখানায় উৎপাদিত পণ্য বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশের জন্য খুবই উপযোগী হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ওয়ালটনের কম্প্রেসার প্রকল্প প্রধান প্রকৌশলী আশরাফুল আম্বিয়া জানান, ২০ লাখ কম্প্রেসার উত্পাদনের ক্ষমতা সম্পন্ন হবে ওই কারখানা। উৎপাদিত পণ্যের অর্ধেক বিদেশে রপ্তানি করা হবে।
