বায়রার নতুন সভাপতি বাশার, মহাসচিব মনসুর
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) নতুন সভাপতি হয়েছেন মোহাম্মদ আবুল বাশার এবং মহাসচিব হয়েছেন মনসুর আহমেদ কালাম।
নিউ ইস্কাটনে বায়রা কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৯২৪ জন। সভাপতি ও মহাসচিবসহ মোট ২৭টি পদে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
