২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল রেডিও ‘মিউজিকা’ উদ্বোধন

বেসরকারি মোবাইল অপারেটর রবি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে মোবাইল রেডিও ‘মিউজিকা’।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 11:12 PM

Updated : 22 Aug 2022, 06:01 PM

শুক্রবার রাজধানীর এক হোটেলে ভ্যালু আ্যাডেড সার্ভিস (ভ্যাস) প্রোভাইডার প্রতিষ্ঠান মাল্টিসোর্সিং লোগো উন্মোচনের মাধ্যমে  নতুন এ মোবাইল রেডিও’র উদ্বোধন করে বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মাল্টিসোর্সিংয়ের পরিচালক জাকির হোসেন জানান, নতুন এ রেডিও সেবার মাধ্যমে রবির গ্রাহকরা ৩৩৩৩ নম্বর-এ ডায়াল করে শুনতে পাবেন দেশের শীর্ষ শিল্পীদের গান।

যে তালিকায় রয়েছেন বাপ্পা মজুমদার,  ফুয়াদ-আল-মুক্তাদির,  হাবিব, কণা, ইরাজ, এলিটা, হায়দার হুসেন এবং অর্ণবের গান।

দেশের ৪০ জনের বেশি তারকাশিল্পী ইতোমধ্যেই এই মোবাইল রেডিওর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লোগো উন্মোচন অনুষ্ঠানে তারকা শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন শাফিন আহমেদ, হায়দার হুসেন, বাপ্পা মজুমদার, শেখ মনিরুল আলম টিপু, হাবিব ওয়াহিদ, বালাম, পড়শী, কনা, এলিটা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন রবি’র ভ্যাস বিভাগের জেনারেল ম্যানেজার মাহমুদ হোসেন ফয়সাল ও মাল্টিসোর্সিং লিমিটেডের পরিচালক জাকির হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক তাফসির আওয়াল।