২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে দ. আফ্রিকায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

পণ্যের পরিচিতি, বাণিজ্য সম্প্রসারণ এবং ক্রেতাদের সঙ্গে ব্যবসায়ীদের সম্পর্ক স্থাপনের সুযোগ করে দিতে আগামী জুনে দক্ষিণ আফ্রিকায় ট্রেড শো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:43 PM

৩ থেকে ৬ জুন কেপ টাউনে এই ট্রেড শো আয়োজনে সহযোগিতা দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজিএমইএ, প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরো।

ট্রেড শোর আয়োজন করবে ব্রান্ডিং বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান।

বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ৭০ টিরও বেশি বাংলাদেশি কোম্পানি এই ট্রেড শোতে অংশ নেবে বলে তারা ধারণা করছেন।

দক্ষিণ আফ্রিকায় ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের পোশাক ব্যবসায়ীদের জন্য এটি একটি বড় ধরনের সুযোগ হতে পারে বলে আশা প্রকাশ করেন তারা।