২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 05:05 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্ট হয়েছে।

এদিন হাতবদল হয় প্রায় ৩১৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২ কোটি টাকা বেড়ে ২৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ৫৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৫৯ পয়েন্ট হয়।

গত সপ্তাহে ডিএসই সূচক ১১ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন দাঁড়িয়েছিল ২৮৬ কোটি টাকা। আর সিএসইতে ৮৭ পয়েন্ট সূচক কমে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ২৬ কোটি টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬১৯ পয়েন্ট হয়েছে।

আগের সপ্তাহে ডিএসইতে সূচক ৭৬ পয়েন্ট কমেছে, দৈনিক গড় লেনদেন ছিল ৩০৮ কোটি টাকা। আর সিএসইতে সূচক ১৬৫ পয়েন্ট কমে দৈনিক গড় লেনদেন ছিল ৩০ কোটি টাকা।

লভ্যাংশ

ফ্যামিলিটেক্স শেয়ার হোল্ডারদের জন্য ১০০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ।

আগামী ১৫ মে চট্টগ্রামে কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে কোম্পানির এজিএম হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ২২ এপ্রিল।

ডিএসইর তথ্য অনুযায়ী, সমাপনী বছরে  ফ্যামিলিটেক্স লিমিটেডের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ৭ টাকা ২৬ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১ টাকা ৭২ পয়সা।