২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্রয় ডট কমে বিজ্ঞাপন দিলে পুরস্কার

বিনামূল্যে বিজ্ঞাপন দিয়ে প্রতি সপ্তাহে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেয়ার প্রতিযোগিতা শুরু করেছে অনলাইন কেনাবেচার ওয়েব সাইট বিক্রয় ডট কম ।

নিজস্ব প্রতিবেদক

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 06:59 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

বিক্রয় ডট কমে ঘরের যে কোন দ্রব্য সামগ্রীর বিজ্ঞাপন পোস্ট করে এবং এর ফেসবুক ফ্যানপেজ' এ লাইক দিয়ে যে কেউ এ পুরস্কার জিতে নিতে পারবেন বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

www.bikroy.com  এই ঠিকানায় বিনামূল্যে বিজ্ঞাপন পোস্ট করা যাবে। ২৬ মার্চ ২০১৪ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে ১৫ এপ্রিল ২০১৪ পর্যন্ত।

বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ”বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব বাংলা নবর্বষ যা পুরো জাতিই পালন করে থাকে। এ উপলক্ষে সবাই নিজের পাশাপাশি তার চারপাশকেও নতুন করে সাজাতে চায়। অনেকেই পুরানো অব্যবহৃত আসবাবপত্রও বিক্রি কিংবা ফেলে দেয়ার পরিকল্পনা করেন।

"তাই আমরা 'বিক্রয় ডট কম’এ তাদের পুরানো, অব্যবহৃত ঘরের সামগ্রী বিক্রি করার জন্য উৎসাহিত করছি এবং উপহার হিসাবে দিচ্ছি নতুন সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি।”

প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী তাদের 'ঘরের দ্রব্য সামগ্রী’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। এর পাশাপাশি তাদেরকে বিক্রয় ডট কমের ফেসবুক ফ্যানপেজে লাইকও দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণীতে দিতে হবে এবং এটি হতে হবে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোন বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।