২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদনে বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজার লেনদেন বেড়েছে, তবে কমেছে সূচক ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 04:22 PM

Updated : 22 Aug 2022, 05:55 PM

বুধবার দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৯ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৩৩৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১৫ কোটি টাকা বেশি।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকা বেড়ে ৩৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৭৮৫ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৬১টির দাম বেড়েছে, কমেছে ২০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে এক হাজার ৬২৪ পয়েন্ট হয়েছে।

২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পাইওনিয়ার ইন্সুরেন্স ২০১৩ সালের জন্য ১০ শতাংশ নগদ এবং ২০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ৩১ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

গ্লোবাল ইন্সুরেন্স ২০১৩ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ৩১ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।