পুঁজিবাজারে সূচক কমেছে, বেড়েছে লেনদেন
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজার সূচক কমলেও বেড়েছে লেনদেন।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৫ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৩২৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৩০ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা বেড়ে ২৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৮৫ পয়েন্ট কমে ৮ হাজার ৮৫৩ পয়েন্ট হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৭৮টির দাম বেড়েছে, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২০ পয়েন্ট কমে এক হাজার ৬৩৬ পয়েন্ট হয়েছে।
৬ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
ঢাকা ব্যাংক ২০১৩ সালের জন্য ১৭ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ২৭ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
বার্জার পেইন্ট ২০১৩ সালের জন্য ২২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ৩০ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
আর্থিক খাতের আইপিসি ২০১৩ সালের জন্য ৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য ২৭ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
সামিট এলায়েন্স পোর্ট ২০১৩ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ৩১ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
ফার্স্ট লিজ ফাইনেন্স এন্ড ইনভেস্টমেন্ট ২০১৩ সালের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ৩১ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
রিপাবলিক ইন্সেুরেন্স ২০১৩ সালের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।এর জন্য ৩১ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।
এছারা রিপাবলিক ইন্সেুরেন্স একটি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিটি রাইট শেয়ারের দাম ৫ টাকা প্রিমিয়ামসহ ধরা হয়েছে ১৫ টাকা।
