২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের বিশেষ গ্রাহক পাচ্ছেন ইবিএলের বাড়তি সুবিধা

বেসরকারী মোবাইল অপারেটর গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস স্টার গ্রাহকদের বিশেষ ব্যাংকিং সুবিধা দিবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 08:50 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

রোববার জিপি হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও বিবেক সুদ এবং ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলি রেজা ইফতেখার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন বলে গ্রামীণফোনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

এ চুক্তির আওতায়, গ্রামীণফোনের প্লাটিনাম প্লাস স্টার গ্রাহকরা একটি বিশেষ সঞ্চয়ী হিসাব খুলতে পারবেন, যার সঙ্গে থাকবে  কোব্র্যান্ডেড ভিসা প্লাটিনাম ক্রেডিট ও ডেবিট কার্ড, ব্যক্তিগত ঋণে বিশেষ সুবিধা, লকার সেবা, শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং সেবা এবং আরো কিছু লাইফস্টাইল অফার।

বাংলাদেশে এই ধরনের উদ্যোগ এবারই প্রথম বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।