২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে লেনদেন-সূচক বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:29 PM

তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

সোমবার দিন শেষে ডিএসইতে সার্বিক সূচক ২৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৫২ পয়েন্ট হয়।

এদিন হাতবদল হয়েছে প্রায় ৫৭৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১০৪ কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৬ লাখ টাকা কমে ৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

তবে দিনশেষে সিএসই সূচক ৬০ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৩৪ পয়েন্ট হয়।

সোমবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৫১টির দাম বেড়েছে, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৮৬ পয়েন্ট হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৩৭৩ কোটি টাকা।