২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় পরিচয়পত্র ব্যবহারের সুযোগকে স্বাগত অ্যামটবের

গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডার সুযোগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2014, 01:00 AM

Updated : 01 Sep 2026, 12:28 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলে, এ উদ্যোগে গ্রাহক পরিচয় নিশ্চিত করে জাতীয় নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে মোবাইল অপারেটরদের সংগঠনটি জানায়,  গ্রাহক পরিচয় নিশ্চিত করতে সরকারের এ উদ্যোগ প্রকৃত গ্রাহকের জন্য কোন সমস্য হবে না।

জাতীয় পরিচয়পত্র ব্যবহারের অনুমোদন পাওয়ার পুরো প্রক্রিয়াটি অপারেটরদের সঙ্গে পরামর্শ করেই করা হবে বলেও আশা প্রকাশ করে অ্যামটব।

সোমবার রাতে মোবাইল অপরারেটরদের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি'র চেয়ারম্যান সুনীল কান্তি বোস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, আগামী মার্চ মাস থেকেই নতুন সংযোগ চালুর ক্ষেত্রে অপারেটররা গ্রাহকদের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার ব্যবহারের সুযোগ পেতে পারেন।