২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক মালিক-শ্রমিকদের  প্রতি মন্ত্রীর আহ্বান

পোশাক কারখানাগুলোতে অস্থিরতা সৃষ্টি না করতে কারখানা মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে মন্ত্রী বলেন, গার্মেন্টেসে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। কোনো কারণে যেন অস্থিরতা না আসে সেজন্য সকলে মিলে কাজ করব।

পোশাক কারখানার মালিকদের উদ্দেশে তিনি বলেন, “শ্রমিকদের প্রতি যত্নবান হবেন। কর্মীদের ছাঁটাই না করে কারখানাগুলোতে শান্তি বজায় রাখবেন।”

পোশাক কারখানাগুলোতে ৮০ শতাংশ নারী শ্রমিকের প্রতি ‘সদয়’ হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

জিএসপির ১৬টি শর্তের মধ্যে অধিকাংশই পূরণ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯ কারখানার সমস্যা সমাধান, ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু, শ্রমিকদের ডাটাবেইজ এবং ২০০ পরিদর্শক নিয়োগের বিষয়ে শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র।

১৯টি কারখানা নিয়ে বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারখানাগুলো দ্রুত তাদের সমস্যা সমাধান করবে।

জিএসপি ফিরে পেতে যেসব শর্ত পূরণ হয়নি আগামী ৩০ মার্চের মধ্যে সেগুলো পূরণ করা সম্ভব হবে মনে করেন তিনি।

বৈঠকে ১৯টি কারখানার মালিক পক্ষ ছাড়াও বিজিএমইএ সভাপতি আতিকুল ইসরাম, বিকেএমই সভাপতি সেলিম ওসমান এবং বাণিজ্য ও শ্রমসচিব উপস্থিত ছিলেন।