পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে ।
বুধবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৬৪ পয়েন্ট হয়।
এদিন হাতবদল হয় প্রায় ৫৭২ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৮২ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১ কোটি টাকা বেড়ে ৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।
দিনশেষে সিএসই সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৩৬৪ পয়েন্ট হয়।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ৯৪টির দাম বেড়েছে, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯৩ পয়েন্ট হয়েছে।
গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বাড়ে ৯২ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৩৩ কোটি টাকা।
