২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই সূচক-লেনদেন বেড়েছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 05:30 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৩ পয়েন্ট হয়। এদিন হাতবদল হয় প্রায় ৮৫৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ২২৯ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১৪ কোটি টাকা বেড়ে ৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

তবে দিনশেষে সিএসই সূচক ৩৪ পয়েন্ট কমে ৯ হাজার ৩৬৭ পয়েন্ট হয়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট কমে এক হাজার ৬৬০ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বাড়ে ৫১ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭২২ কোটি টাকা।

গত সপ্তাহে ডিএসইতে সূচক বাড়ে ১৮৩ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৭৪০ কোটি টাকা।

গত বছর ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট বা চার দশমিক ৩০ শতাংশ, দৈনিক গড়ে লেনদেন হয় ৪০০ কোটি টাকার শেয়ার, যা আগের বছর ছিল ৪২০ কোটি টাকা।

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফএস/১৭২৮ঘ.