২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীমা কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল করিম

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য ফজলুল করিমকে এ সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 07:10 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

বীমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থার পুনর্গঠনের পর এম শেফাক আহমেদ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২৬ জানুয়ারি তার চুক্তির মেয়াদ শেষ হয়।

এরপর ফজলুল করিমকে ওই দায়িত্ব দেয়া হলো। নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়ার আগ পর্যন্ত তিনিই সংস্থার দেখভালের দায়িত্বে থাকবেন।

চেয়ারম্যান ছাড়াও আইডিআরএর চারটি সদস্য পদের মধ্যে দুটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।