প্রকৃত বিদেশি বিনিয়োগ বেড়েছে ৭৯.৮২%
সাড়ে চার বছরে দেশে প্রকৃত বিদেশি বিনিয়োগ বেড়েছে ৮০ শতাংশ।
২০০৯ সাল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত মোট প্রকৃত বৈদেশিক বিনিয়োগ হয়েছে ৪৯৯ কোটি ডলার, যা আগের পাঁচ বছরে ছিল ২৭৭ কোটি ডলার।
বিনিয়োগ বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের বাকি ছয় মাস (জুলাই- ডিসেম্বর) এ ধারা অব্যাহত হয়ে তাহলে তা হবে দেশের ইতিহাসে প্রকৃত সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগের রেকর্ড ।”
বিদেশি বিনিয়োগ বাড়লেও স্থানীয় প্রস্তাবিত বিনিয়োগ কমেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
২০১৩ সালে স্থানীয় বিনিয়োগ প্রস্তাব ছিল ৪২ হাজার ৪৮৮ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৫০ হাজার ৭৮ কোটি টাকা ।
সে হিসেবে ২০১৩ সালে স্থানীয় প্রস্তাবিত বিনিয়োগ আগের বছরের তুলনায় ১৫ দশমিক ১৫ শতাংশ কমেছে।
বিনিয়োগ বোর্ডে ২০১৩ সালে ত্রৈমাসিক (অক্টোবর থেকে ডিসেম্বর) প্রস্তাবিত বিনিয়োগ হয়েছে ১৩ হাজার ৮২৬ কোটি টাকা, যা আগের তিনমাস (জুলাই-সেপ্টেম্বর) থেকে ৯০ শতাংশ বেশি ।
