শ্রমিক কল্যাণে ইউনিলিভারের সাড়ে ৩ কোটি টাকা
শ্রমিকদের কল্যাণে তিন কোটি ৫৯ লাখ টাকা দিলেন বহুজাতিক কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
ইউনিলিভার বাংলাদেশের মহাব্যবস্থাপক এস পারভেজ আহমেদ রোববার সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নুর কাছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের জন্য সাড়ে ৩ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
পারভেজ আহমেদ বলেন, প্রতিষ্ঠানের এক বছরের লভ্যাংশের শূন্য দশমিক পাঁচ শতাংশ (আধা শতাংশ) অর্থ আমরা শ্রমিক কল্যাণে দান করেছি।
চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং ইউনিলিভারের উর্ধতন কর্মকর্তারা।
