আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সমন্বয়ে আরো এক বছর সময়
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে তাদের সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে দেয়া অতিরিক্ত ঋণ সমন্বয়ের সময় আরো এক বছর বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, “অতিরিক্ত বিদ্যমান ঋণ আর্থিক প্রতিষ্ঠান আইন-১৯৯৩ এর ১৪(১)(গ) ধারায় নির্ধারিত সীমার মধ্যে নামিয়ে আনার সময়সীমা ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।”
এছাড়া বর্তমান ঋণ কোনভাবেই আর বাড়ানো যাবে না বলেও সার্কুলারে বলা হয়েছে।
২০১২ সালের ৩১ জানুয়ারি এক সার্কুলারে এ সময় ২০১৩ সালের ৩১ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। এর আগে সোমবার এক সার্কুলার জারি করে ব্যাংকগুলোকে এই সুবিধা দেয়া হয়।
ব্যাংকের ঋণ সমন্বয়ে আরো এক বছর সময়
