ভোটের দিন বন্ধ রাখতে হবে বলে দেশের ৫৯ জেলার সব ব্যাংক শাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
01 Jan 2014, 05:38 PM
Updated :
22 Aug 2022, 05:09 PM
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান জানান, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুর বাদে দেশের বাকি সব জেলার সব ব্যাংক শাখার ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে।
ওই পাঁচ জেলার সবগুলো আসনেই একজন করে প্রার্থী থাকায় তারা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে এসব জেলায় আর ৫ জানুয়ারি ভোটগ্রহণের প্রয়োজন পড়বে না।
বাকি ৫৯ জেলায় ভোটের দিন সাধারণ ছুটি থাকবে বলে সব ব্যাংকও সেদিন বন্ধ রাখা হবে। এ কারণেই শুক্র ও শনিবার ওইসব জেলায় ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে বলে আসাদুজ্জামান জানান।
বিজিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই দুই দিন ব্যাংকগুলোতে কেবল ক্যাশ ও ক্লিয়ারিং সংক্রান্ত কাজ হবে। অর্থাৎ নগদ ও চেকে লেনদেন চলবে।
বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলারও জারি করবে বলে জানান তিনি।
ভোটের দিন বন্ধ রাখতে হবে বলে দেশের ৫৯ জেলার সব ব্যাংক শাখা আগামী শুক্র ও শনিবার খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ১৭:৩৮, ১ জানুয়ারী ২০১৪ | আপডেট: ১৭:০৯, ২২ আগস্ট ২০২২