২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিআইর নতুন সভাপতি শাহজাহান খান

মোহাম্মদ শাহজাহান খান ২০১৪ সালের জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি মনোনীত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 07:30 PM

বুধবার ডিসিসিআইর ৫২তম বার্ষিক সাধারণ সভায় শাহজাহান খানকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।

এর আগে শাহজাহান খান ২০০৭ ও ২০১০ সালে ঢাকা চেম্বারের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নতুন কমিটিতে ওসামা তাসীর সিনিয়র সহ-সভাপতি ও খন্দকার শহীদুল ইসলামকে সহ-সভাপতি ঘোষণা করা হয়েছে।

রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে এই বার্ষিক সাধারণ সভা হয়। এতে ২০১৪, ২০১৫ ও ২০১৬ মেয়াদের জন্য সামির সাত্তার, এ কে ডি খায়ের মোহাম্মদ খান, কে জি করিম, মোক্তার হোসেন চৌধুরী ও এস রুমি সাইফুল্লাহকে পরিচালক নির্বাচিত করা হয়। 

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান খান একজন জাহাজ ব্যবসায়ী। তিনি ১৯৯১ সালে নিজস্ব শিপিং ব্যবসা শুরু করেন।

শাহজাহান খান এস এস শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড ও এস এস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং এস এস বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেড ও ফাতেমা রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান।

এছাড়া তিনি মাল্টিলিংক রিসোর্সেস এর পরিচালক হিসাবেও দায়িত্ব পালন করছেন।