ডোমেস্টিক ফ্লাইট বাড়ালো ইউনাইটেড
বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ১৪ ডিসেম্বর থেকে অভ্যন্তরীণ চারটি রুটে প্রতিদিন ফ্লাইট চালাবে।
রুটগুলো হচ্ছে- ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী, ঈশ্বরদী ও বরিশাল।
মঙ্গলবার ইউনাইটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত চাহিদার কারণে এসব রুটের যাত্রীদের সুবিধার্থে প্রতিদিন ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
বর্তমানে বিমান সংস্থাটি ঢাকা থেকে সৈয়দপুরে সপ্তাহে ছয়টি এবং রাজশাহী, ঈশ্বরদী ও বরিশালে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে।
