২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুগ্ধশিল্পে সহায়তা দেবে সিডা

খামারিদের দুগ্ধ উৎপাদন বাড়াতে অর্থায়ন করবে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা) ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2013, 08:00 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।

এতে বলা হয়, বাংলাদেশের প্রান্তিক খামারিদের দুগ্ধ উৎপাদন বাড়াতে প্রাণ-আরএফএলের পাঁচটি ডেইরি হাব এবং একটি ডেইরি একাডেমি স্থাপন ও পরিচালনায় তিন বছরের জন্য মোট ব্যয়ের ৩০ শতাংশ দেবে সিডা।

সিডা বাংলাদেশে প্রথমবারের মতো কোনো প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রকল্পে অর্থায়ন করছে। ইউনাইটেড নেশন্স ইন্ড্রাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এই প্রকল্প বাস্তবায়ন করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের উপ-ব্যাবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোসাদ্দেক হোসাইন চুক্তিপত্রে স্বাক্ষর করেন।