২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের সঙ্গে সূচকও বেড়েছে ডিএসইতে

বিরোধী দলের হরতালের মধ্যে সপ্তাহের চতুর্থ দিনে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 06:15 PM

Updated : 25 Apr 2022, 07:31 PM

বুধবার ডিএসইতে প্রায় ৪৭১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা মঙ্গলবারের তুলনায় ৯০ কোটি টাকা বেশি।

এ বাজারের সাবির্ক সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট বেড়ে হয়েছে ৪ হাজার ২১৩ পয়েন্ট।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন হাতবদল হয়েছে ৫১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা বেশি। আর সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৩২ পয়েন্ট হয়েছে।

বুধবার ডিএসইতে লেনদেনে থাকা ১৮৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭১টির দাম। অপরিবর্তিত ছিল ১৯টি কোম্পানির শেয়ারের দাম। 

এদিন ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ১ পয়েন্ট কমে, লেনদেন হয় ৪৭১ কোটি টাকার শেয়ার।

এর আগে সোমবার ডিএসইর সার্বিক সূচক ৪৬ পয়েন্ট কমে, রোববার বাড়ে ৪৪ পয়েন্ট।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ২৩৩ পয়েন্ট বাড়ে। দৈনিক গড়ে ৩৯৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ১৬৮ পয়েন্ট বাড়ে। দৈনিক হতবদল হয় গড়ে ৩৪৯ কোটি টাকার শেয়ার।

তার আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।