২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণের ‘মিল্কম্যান’ বিজয়ী

প্রাণের ‘মিল্কম্যান’ ফ্লেভার্ড মিল্কের কনজ্যুমার প্রমোশন প্রোগ্রামের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের বিজয়ীদের পুরস্কৃত করেছে কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2013, 09:47 PM

Updated : 23 Aug 2022, 07:15 PM

সোমবার প্রাণ-আরএফএল সেন্টারে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রাণ এর পরিচালক ইলিয়াস মৃধা।

প্রাণ ডেইরীর হেড অফ মার্কেটিং রুহুল ফেরদৌস তালুকদার, জিএম সেলস অপূর্ব কুমার রাহুত, প্রডাক্ট ম্যানেজার মেহেদি হাসান, অ্যাসিস্টেন্ট ব্র্যান্ড ম্যানেজার দেবাশীষ ভক্ত, অ্যাসিস্টেন্ট প্রডাক্ট ম্যানেজার শামীম জাহানসহ উদ্ধর্তন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গত তিন সপ্তাহের ২১ জন বিজয়ীকে পুরষ্কার দেওয়া হয়।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথথ্য  জানানো হয়েছে।

প্রথম সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার পেয়েছেন, কাওসার পারভিন, আরিফুল আলম ও মঞ্জুরুল আহসান। দ্বিতীয় সপ্তাহের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার প্রাপ্তরা হলেন শফিকুল আলম, শাহাদাত উল্লাহ ও জুবায়ের।

তৃতীয় সপ্তাহের জন্য পেয়েছেন মাসুদ রানা, ফকরুল আহমেদ ও মেহেদী হাসান।

প্রথম পুরষ্কার ট্যাব, দ্বিতীয় পুরস্কার পিএসটু ও তৃতীয় পুরষ্কার পিএসপি প্রদান করা হয়।

অফারটি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।