২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআইবিএম ডিজি পদে তৌফিক চৌধুরীই থাকছেন

অধ্যাপক তৌফিক আহমদ চৌধুরীকে পুনরায় বিআইবিএম-এর মহাপরিচালক করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 12:21 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) এর গভর্নিং বোর্ড তাকে ডিজি পদে আরো তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

২০১০ সালে বিআইবিএম-এর মহাপরিচালকের দায়িত্ব দেয়া হয় তাকে।

তৌফিক চৌধুরী ১৯৮১ সালে বিআইবিএম-এ অনুষদ সদস্য গ্রেড-৪ পদে যোগদান করেন। পরবর্তীকালে তিনি কমনওয়েলথ স্কলারশিপের অধীনে ভারত থেকে অর্থনীতিতে  পিএইচডি ডিগ্রি নেন।

প্রায় ৩৫ বছর ধরে তিনি বিআইবিএম-এর শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কর্মকাণ্ডে যুক্ত আছেন।

তৌফিক চৌধুরী বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক।

এছাড়া তিনি মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স, জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য।