সুপারি আমদানিতে নিষেধাজ্ঞা নেই
সুপারি আমদানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার।
২৪ সেপ্টেম্বর প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
এর আগে এবছরের ১৩ মে এক গণবিজ্ঞপ্তি জারি করে সুপারি আমদানি সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে প্রধান আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়।
তবে ২৮ মে এক আদেশে সুপারি আমদানি বন্ধের আদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না বলে জানানো হয়।
এবিষয়ে বাংলাদেশ ব্যাংক শিগগিরই প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে সুপারি আমদানির ক্ষেত্রে ঋণপত্র খোলার বিষয়ে নির্দেশনা দেবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
