২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কয়ার ফার্মার লভ্যাংশ অনুমোদন

ওষুধ শিল্প খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 08:34 PM

Updated : 25 Apr 2022, 07:18 PM

বুধবার অনুষ্ঠিত ওই সভায় কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ এবং ৩০ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ২০১৩ সালের ৩১ মার্চ সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ অনুমোদন দেওয়া দেয়া হয়েছে।

স্কয়ার ফার্মা বিক্রয় খরচ পরবর্তী মুনাফা করেছে ৭৭৩ কোটি টাকা। কর দেয়ার আগের মুনাফা ৪৪৮ কোটি টাকা। আর কর দেয়ার পর ৩৩৪ কোটি টাকা নিট মুনাফা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান হয়।

২০১২ সালের সমাপনী বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ ও ৪০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।