মালদ্বীপে কর্মী পাঠানো আপাতত বন্ধ
মালদ্বীপে শ্রমিক পাঠানোর ছাড়পত্র দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে সরকার।
গত রোববার জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর নেয়া এই সিদ্ধান্ত সোমবার থেকে কার্যকর হয়েছে বলে ব্যুরোর ইমিগ্রেশন পরিচালক আব্দুল লতিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটবকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “মালদ্বীপে যে সব শ্রমিক অবস্থান করছে, তাদের কর্মপরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত সরকারের এ সিদ্ধান্ত বহাল থাকবে।”
প্রতিনিধি দলের সফর শেষে দেয়া সুপারিশের পর পুনরায় মালদ্বীপে শ্রমিকদের ছাড়পত্র দেয়া শুরু হতে পারে জানান তিনি।
সরকারি হিসেবে, ১৯৭৩ সাল থেকে এ বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২৮ হাজার শ্রমিক মালদ্বীপে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রায় ৮ হাজার গেছে এই বছর।
