সপ্তাহের শেষ দিনেও ভাটা সূচক-লেনদেনে
সপ্তাহের শেষ দিন সার্বিক সূচক এবং লেনদেন দুটোই কমেছে ঢাকার পুঁজিবাজারে। তবে এ বাজারে সপ্তাহের গড় লেনদেন এবং সূচকে উন্নতি হয়েছে।
সপ্তাহ শেষে ডিএসই সূচক ২০ পয়েন্ট বেড়েছে। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫৭৬ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহ থেকে ৯৭ কোটি টাকা বেশি।
গত দুই সপ্তাহে ডিএসই সূচক যথাক্রমে ৪১ ও ৯ পয়েন্ট কমে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৭৯ ও ৪৮৪ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরু পর সূচক উঠলেও পরে তা পড়ে যায়। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯৭ পয়েন্ট হয়।
অন্যদিকে বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৫১২ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৬৮ কোটি টাকা কম।
লেনদেনে থাকা ১২৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দাম।
