২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্ক বিষয়ে ‘বক্তব্য নেই’ সোনালী ব্যাংকের

সোনালী ব্যাংক সমস্যার বর্তমান সমস্যার জন্য হল-মার্ককে দূষলেও প্রতিষ্ঠানটির বিষয়ে ব্যাংকের অবস্থান নিয়ে কোনো কথা বলতে অপারগতা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2013, 01:07 AM

Updated : 23 Aug 2022, 06:55 PM

মঙ্গলবার বিকালে হালনাগাদ পরিস্থিতি তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সোনালী ব্যাংক।

ব্যাংকটির প্রধান কর্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন আর্থিক সূচক তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার।

ব্যাংকটির চরম দুর্দশার জন্য হলমার্ককে পরোক্ষভাবে দায়ী করে তিনি বলেন, “গত বছর এ ব্যাংকের একটি শাখায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর খেলাপি ঋণসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ে ব্যাংকটি। যেটা আগে কখনো হয়নি।”

সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, “হলমার্ক নিয়ে পরে আরেকদিন কথা বলবো।”

বারবার প্রশ্ন করায় তিনি বলেন, “এ পর্যন্ত হলমার্ক থেকে প্রায় ৪০০ কোটি টাকা সমন্বয় করা সম্ভব হয়েছে।”

‘হলমার্ক কর্তৃপক্ষ প্রতিমাসে ১০০ কোটি টাকা পরিশোধ কররে আদালতের এমন মুচলেকা দিয়ে জেসমিন সুলতানা মুক্তি নিয়েছে। সোনালী ব্যাংক কি কোন টাকা এখনও পেয়েছে?’

এই প্রশ্নের জবাবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আমরা এটা নিয়ে তাদের (হলমার্ক) সাথে কথা বলেছি। তারা জানিয়েছে যে হলমার্ক কর্তৃপক্ষ আদালতে এমন কোন প্রতিশ্রুতি দেয়নি। বরং আদালত এ সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দিয়েছে। এজন্য বিষয়টি পুনর্বিচেনা করার জন্য তারা আদালতে আবেদন করেছে বলে জানিয়েছে।”

দীর্ঘ বক্তৃতায় ‍তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দোহাই দিয়ে জণগণকে আস্থায় নিতে চেষ্টা করেছেন।

প্রদীপ কুমার দত্ত বলেন, রাষ্ট্র খাতের সর্ববৃহত ব্যাংক হিসেবে আমরা কেবল বাণিজ্যিক সেবাই দিচ্ছি না। দেশ ও জনগণকেও সেবা করে যাচ্ছি।