২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক পড়েছে, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং লেনদেন দুটোই কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

রোববার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠলেও পরে তা কমে যায়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭ পয়েন্ট হয়।

অন্যদিকে বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৫২০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন প্রায় ৩৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৭১ কোটি টাকা কম।

লেনদেনে থাকা ৬৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০০টির এবং অপরিবর্তিত ছিল ২১টির দাম।

গত সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট কমেছে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি টাকার শেয়ার।

আগের সপ্তাহে ডিএসই সূচক ২ পয়েন্ট বাড়ে, প্রতিদিন গড়ে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।