সূচক পড়েছে, কমেছে লেনদেন
সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক এবং লেনদেন দুটোই কমেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর সূচক উঠলেও পরে কমে যায়। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট কমে ৪ হাজার ১১৮ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৫৪৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪১২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় ৯১ কোটি টাকা কম।
লেনদেনে থাকা ১২৯টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত ছিল ২৭টির দাম।
বুধবার ডিএসই সূচক দশমিক ৫৬ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৫৩০ কোটি টাকার শেয়ার।
এর আগে মঙ্গলবার ডিএসই সূচক ২৭ পয়েন্ট বাড়ে, লেনদেন হয় ৪৫৬ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক ৪০ পয়েন্ট কমলেও ৪৭৯ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। আর রোববার লেনদেন হয় ৫৪১ কোটি টাকার শেয়ার, সূচকে যোগ হয় ১৩ পয়েন্ট।
এ সপ্তাহে ডিএসই সূচক ৯ পয়েন্ট কমেছে, প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে ডিএসই সূচক ২ পয়েন্ট বাড়ে, প্রতিদিন গড়ে ৬৬৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৭৩৫ ঘ.
