২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি চেয়ে মানববন্ধন

টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানিসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে ফল ব্যবসায়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2013, 10:06 PM

Updated : 23 Aug 2022, 06:50 PM

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর স্টেশন রোডে ব্যবসায়ী দোকান বন্ধ রেখে এ মানববন্ধনে অংশ নেয়।

ব্যবসায়ীদের দাবিগুলোর মধ্যে রয়েছে টিসিবির মাধ্যমে সরকারিভাবে ফরমালিন আমদানি ও বিপণন, ফরমালিন শনাক্তকরণ মেশিন স্থাপন ও ভ্রাম্যমাণ আদালতের নামে ব্যবসায়ীদের ‘হয়রানি’ বন্ধ করা।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে আমদানি করা ফলগুলো কয়েকদফা পরীক্ষার পর বন্দর থেকে আমরা খালাস করে দোকানে ও আড়তে আনি।”

কিন্তু ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আমাদের ফলগুলোত ফরমালিন আছে বলে অভিযোগ করে ব্যবসায়ীদের জরিমানা করে।

তিনি বলেন, এতে করে জনসাধারণের মনে ফল ব্যবসায়ীদের সম্পর্কে বিরূপ মনোভাব জন্ম নেয়। এতে করে ফল ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।