২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়নে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে’

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে তরুণ উদ্যোক্তাদের কাজে লাগানো প্রয়োজন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2013, 11:38 PM

Updated : 23 Aug 2022, 06:43 PM

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোর সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান করতে হবে। একইসঙ্গে এসব খাতে প্রযুক্তির প্রয়োগ ঘটানোর পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান উপস্থিত ছিলেন।

প্রবাসীদের এই সম্মেলনে অন্যদের মধ্যে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মো. সবুর খান, বিভিন্ন দেশের কূটনীতিক ও ব্যাংক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।