২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন বেড়েছে ডিএসইতে

ঈদের ছুটির পরে দ্বিতীয় দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক প্রায় ৬২ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ৩২৩ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2013, 04:53 PM

Updated : 23 Aug 2022, 06:42 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬২ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৯ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৫০৭ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে প্রায় ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা ছুটির আগের দিনের চেয়ে প্রায় ১৬১ কোটি টাকা বেশি।

এদিন ২২৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত ছিল ২২টির দাম।

সোমবার এ বাজারের সূচক বাড়ে ২৫ পয়েন্ট; লেনদেন হয় ১৬২ কোটি টাকার শেয়ার। 

ছুটির আগের দুই দিনে ডিএসইর সূচক কমে ২০ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ২১০ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।

আগের সপ্তাহে ডিএসইর সূচক কমেছে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে।