২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শেষ লেনদেনে সূচক বেড়েছে ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন এবং ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক (ডিএসই) সূচক ৫৮ পয়েন্ট বেড়েছে, লেনদেন হয়েছে প্রায় ২১৫ কোটি টাকার শেয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 06:40 PM

সোমবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৮ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৮৯১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৪৬৮ পয়েন্ট।

সোমবার ডিএসইতে প্রায় ২১৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা রবিবারের চেয়ে প্রায় ১১ কোটি টাকা বেশি।

এদিন ২২৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম।

গত সপ্তাহে ডিএসইর সূচক কমে ৬৭ পয়েন্ট; প্রতিদিনি গড়ে ৩১৮ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। এর আগের সপ্তাহে ডিএসইর সূচক ২৪৪ পয়েন্ট কমে; লেনদেন ছিল গড়ে ৪৬৯ কোটি টাকা।

রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন চলে। ৬ থেকে ১১ অগাস্ট ৬ দিন ঈদের ছুটির পর সাধারণ নিয়মে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হবে।