বিমানে এক টিকিটে দুইজনের ভ্রমণ
ঈদ উপলক্ষে আন্তর্জাতিক কয়েকটি রুটে টিকিটে বিশেষ ছাড় দিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
‘একজনের ভাড়ায় দুইজন ভ্রমণ’- এই বিশেষ প্যাকেজ সুবিধা কলকাতা, দিল্লি, ব্যাংকক, হংকং, সিংগাপুর ও কুয়ালালামপুর রুটের যাত্রীরা ৫ থেকে ৩০ অগাস্ট পর্যন্ত ভোগ করতে পারবেন।
তবে এজন্য যাত্রীদের ৪ অগাস্টের মধ্যে বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) টিকিট বুকিং দিতে হবে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিশেষ প্যাকেজের আওতায় দুইজন ভ্রমণকারীকে একনসঙ্গে টিকিট বুকিং দিতে হবে। ভ্রমণকরারীর সংখ্যা যদি চারজন হয় সেক্ষেত্রে আলাদাভাবে আরো একটি বুকিং দিতে হবে। ভ্রমণকারীদের একই ফ্লাইটে ভ্রমণ করতে হবে।
