আইইএলটিএস পরীক্ষার্থীদের জন্য রবির সেবা
আইইএলটিএস পরীক্ষা দিতে আগ্রহীদের জন্য ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি নতুন সেবা এনেছে মোবাইল ফোন অপারেটর রবি।
‘লার্ন ইংলিশ উইথ দ্য ব্রিটিশ কাউন্সিল’নামে এ সেবার জন্য নিবন্ধিত হলে মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন একটি করে আইইএলটিএস বিষয়ক পরামর্শ পাবেন রবি গ্রাহকরা।
রবি গ্রাহকরা *২২২৫৫*৫# ডায়াল করে এই সেবার গ্রাহক হতে পারবেন।
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
বিট্রিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর রোজমেরি আর্নট আনুষ্ঠানে বলেন, “বাংলাদেশজুড়ে ইংরেজি শিক্ষার প্রসারে এই প্রথম মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ কাউন্সিল। এর ফলে ব্রিটিশ কাউন্সিলে না এসেও যে কেউ আমাদের সহায়তা গ্রহণ করতে পারবেন।”
