২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারকার্ডধারীরা ছাড় পাচ্ছেন স্যামসাং মোবাইলে

মাস্টারকার্ডের ডেবিট এবং ক্রেডিট কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে স্যামসাং মোবাইল কোম্পানি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 03:20 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

সম্প্রতি উভয় প্রতিষ্ঠান এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি অনুযায়ী মাস্টারকার্ডের গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি S4 (GT-I9500), স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড (GT-I9082) এবং স্যামসাং নোট ৮.০ (GT-N5100) এর ওপর বিশেষ ছাড় পাবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা আগামী তিনমাস দেশব্যাপী ৩৭টি স্যামসাং স্মার্টফোন ক্যাফে এবং ১২টি ট্রান্সকম ডিজিটাল শপ থেকে ১০% ডিসকাউন্টে কিনতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ