ডিএসইতে আট মাসের সর্বোচ্চ লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে বুধবার।
পাশাপাশি এ বাজারের সার্বিক সূচক বেড়েছে প্রায় ৪০ পয়েন্ট।
সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১০৩ পয়েন্টে পৌঁছায়।
অবশ্য এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ১ দশমিক ৫ পয়েন্ট কমে হয় ১ হাজার ৫১২ পয়েন্ট।
মঙ্গলবার এ বাজারে প্রায় ৭৫২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০১২ সালের ৩ অক্টোবর, সেদিন হাতবদল হয়েছিল ১ হাজার ০৪৪ কোটি টাকার শেয়ার।
বুধবারের লেনদেনে ১৫৬টির কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ২৩টির দাম।
আগের দিন মঙ্গলবার ডিএসইতে ৬৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়; সূচক যোগ ৫৬ পয়েন্ট। সোমবার ৪৭৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়; সূচক বাড়ে ১২৪ পয়েন্ট। আর রোববার লেনদেন হয় ৪৩১ কোটি টাকার শেয়ার; সূচক কমে ১৪৫ পয়েন্ট।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচকে ২৬৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
