নতুন ১৩ ধরনের আইসক্রিম আসছে ইগলু উৎসবে
আগামী ১৩ জুন থেকে রূপসী বাংলা হোটেলে শুরু হচ্ছে নয় দিনব্যাপী আইসক্রিম উৎসব।
আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইগলু ও রূপসী বাংলা হোটেল যৌথভাবে এ উৎসব আয়োজন করেছে।
মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে ইগলুর একদম নতুন ১৩টি ফ্লেভারের আইসক্রিম থাকবে, যেগুলো এখনো বাজারে আসেনি।
এই উৎসবে টিকিটের দাম জনপ্রতি ৫০০ টাকা। তবে মেলায় আইসক্রিম খেতে কোনো দাম লাগবে না। সারাদিন ধরে যত খুশি তত আইসক্রিম খাওয়া যাবে।
বাংলালিংক প্রিয়জন প্রোগামের গ্রাহকরা টিকিটে ১০ শতাংশ ছাড় পাবেন, অর্থাৎ তাদের জন্য টিকিটের দাম হবে ৪৫০ টাকা।
সংবাদ সম্মেলনে রূপসী বাংলা হোটেলের মহাব্যবস্থাপক জেমস পি ম্যাকডোনাল্ড, আবাসিক ব্যবস্থাপক মাহফুজুর রহমান, ইগলুর ন্যাশনাল সেলস ম্যানেজার সালাউদ্দিন তাইমুর বক্তব্য রাখেন।
