ডিএসইতে ৬৪৫ কোটি টাকার শেয়ার হাতবদল
সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সার্বিক সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬২ পয়েন্টে পৌঁছায়।
দিন শেষে এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৫১৩ পয়েন্ট হয়।
মঙ্গলবার এ বাজারে প্রায় ৬৪৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড হাতবদল হয়।
এদিন হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ১৯টির দাম।
সোমবার এ বাজারে ৪৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়; সূচক যোগ ১২৪ পয়েন্ট। আর রোববার লেনদেন হয় ৪৩১ কোটি টাকার শেয়ার; সূচক কমে ১৪৫ পয়েন্ট।
আগের দুই সপ্তাহে ডিএসইর সূচকে ২৬৬ পয়েন্ট যোগ হয়; লেনদেন হয় গড়ে ৪৪১ কোটি টাকার শেয়ার।
