ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে
সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।
মঙ্গলবার দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৯ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৫৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১ হাজার ৩৮১ পয়েন্ট।
এদিন দাম বেড়েছে ১৬৫টি শেয়ারের, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ৩০টি শেয়ারের দাম।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বাড়ে এবং ১৮৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
তবে রোববার সার্বিক সূচক কমে ৭৮ পয়েন্ট, লেনদেন হয় ১৬৫ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহের লেনদেনে ডিএসইএক্স প্রায় ১১ পয়েন্ট কমে যায়। গড় লেনদেন ছিল প্রায় ৪৩৫ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচকে ২১৪ পয়েন্ট যোগ হয়। গড় লেনদেন ছিল ৩৫৭ কোটি টাকা।
