২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বমুখী সূচকে লেনদেন ডিএসইতে

সপ্তাহের তৃতীয় দিন প্রথম ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ঊর্ধ্বমুখী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:51 AM

সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর সূচক বাড়তে থাকে। সকাল সাড়ে ১১টায়  ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৪৭ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৭৯৫ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ১৩ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৯২ পয়েন্ট।

বাজারে লেনদেন হয় প্রায় ৬৫ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। দাম বেড়েছে ২২২টি শেয়ারের, কমেছে ৯ টির এবং অপরিবর্তিত ছিল ৬টি শেয়ারের দাম।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছিল প্রায় ৬৪ পয়েন্ট। এদিন বাজারে লেনদেন হয় ১৮৭ কোটি টাকা।

রোববার ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছিল প্রায় ৭৮ পয়েন্ট। এদিন বাজারে লেনদেন হয় ১৬৫ কোটি টাকা।

গত সপ্তাহ শেষে ডিএসই সার্বিক সূচক কমে প্রায় ১১ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৪৩৫ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ২১৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ৩৫৭ কোটি টাকা।