বিকাশের মাধ্যমে হোটেল নাজ গার্ডেনে বুকিংয়ের সুযোগ
এখন থেকে বিকাশের মাধ্যমে হোটেল নাজ গার্ডেনে রুম বুকিং দেয়া যাবে।
এসুবিধা দিতে সম্প্রতি বিকাশ লিমিটেড ও হোটেল নাজ গার্ডেনের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
বগুড়া শহরে অবস্থিত নাজ গার্ডেন উত্তরবঙ্গের বৃহত্তম, একমাত্র ৪ তারকা হোটেল ও রিসোর্ট।
বিকাশ গ্রাহকরা তাদের মোবাইলের বিকাশ মেনুতে প্রবেশ করে দেশের যেকোনো প্রান্ত থেকে হোটেলটির বিকাশ মার্চেন্ট একাউন্টে বিল পরিশোধ করতে পারবেন।
বিকাশের সেলস এবং ডিস্ট্রিবিউশন প্রধান রেজাউল হুসেইন এবং হোটেল নাজ গার্ডেনের ডিরেক্টর শাফিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
