২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শেষ দিন সূচকে ওঠানামা

সপ্তাহের শেষ দিন সূচক ওঠানামা করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 05:38 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচকে ওঠানামা চলতে থাকে। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে প্রায় ৩ হাজার ৫৭১ পয়েন্ট হয়।

এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৮১ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩২১ পয়েন্ট।

লেনদেন হয় প্রায় ২০২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৫৫টির, কমে ৯৭টির। অপরিবর্তিত ছিল ২৩টির দাম।

বুধবারও দিনভর ওঠানামার পর ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১ পয়েন্ট বাড়ে। লেনদেন হয় প্রায় ১৭০ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৬৫ পয়েন্ট কমে। লেনদেন হয় প্রায় ২১৯ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৪৭ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ২০৭ কোটি টাকার শেয়ার।

গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।

এর আগের সপ্তাহে ডিএসইএক্স কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা।