ডিএসইতে সূচকে ঊর্ধ্বগতি
লেনদেনের শুরুতে সুচক ঊর্ধ্বমুখী রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হওয়ার পর সূচক উঠতে থাকে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ৩৫ পয়েন্ট বেড়ে প্রায় ৩ হাজার ৬২৪ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস৩০ আগের দিনের চেয়ে প্রায় ১০ পয়েন্ট বেড়ে হয় ১ হাজার ৩৩১ পয়েন্ট।
এক ঘণ্টায় লেনদেন হয় প্রায় ৫৮ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড, যার মধ্যে দাম বাড়ে ১৭৮টির, কমে ২২টির। অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
গত সপ্তাহে ডিএসইএক্স বা ডিএসই সার্বিক সূচকে যোগ হয় প্রায় ৮২ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৬১ কোটি টাকা।
এর আগের সপ্তাহে ডিএসইএক্স কমে প্রায় ১৭৪ পয়েন্ট। গড় লেনদেন হয় প্রায় ১৪৬ কোটি টাকা। ওই সপ্তাহের সোমবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স প্রায় ১৩২ পয়েন্ট কমে ৩ হাজার ৪৫৮ পয়েন্ট হয়, যা গত ২৭ জানুয়ারি এই সূচক চালু হওয়ার পর সর্বনিম্ন অবস্থান।
